পরিষেবার শর্তাবলী

  • পরিষেবার শর্তাবলী
    Overview
    1. আমরা যে পরিষেবাগুলো প্রদান করি
    2. আমাদের পরিষেবাগুলি কীভাবে অর্থায়ন করা হয়
    3. Facebook ও আমাদের কমিউনিটির প্রতি আপনার প্রতিশ্রুতি
    4. অতিরিক্ত ব্যবস্থা
    5. অন্যান্য শর্ত ও নীতিমালা যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে

পরিষেবার শর্তাবলী

Overview
কার্যকরী তারিখ: 1 জানুয়ারি, 2025 | প্রিন্টযোগ্য ভার্সন দেখুন
Meta এমন প্রযুক্তি ও পরিষেবা তৈরি করে যা লোকেদের একে অপরের সঙ্গে সংযুক্ত হতে, কমিউনিটি তৈরি করতে এবং ব্যবসা বড় করতে সাহায্য করে। যেখানে আমরা স্পষ্টভাবে বলেছি যে পৃথক শর্তাবলী (এবং এই শর্তাবলী নয়) প্রযোজ্য হবে সেখানে ছাড়া, এই পরিষেবার শর্তাবলী ("শর্তাবলী") আমাদের প্রদান করা অন্যান্য প্রোডাক্ট, ফিচার, অ্যাপ, পরিষেবা, প্রযুক্তি ও সফ্টওয়্যারের (Meta প্রোডাক্ট বা প্রোডাক্ট) ব্যবহার এবং আপনি Facebook ও Messenger ব্যবহার করলে, তা নিয়ন্ত্রণ করে। (যেমন, আপনাকে Instagram ব্যবহারের শর্তাবলী মেনে Instagram ব্যবহার করতে হবে)। Meta Platforms, Inc. আপনাকে এই প্রোডাক্ট সরবরাহ করে। ফলে এইসব শর্তাবলী আপনার এবং Meta Platforms, Inc.-এর মধ্যে একটি চুক্তি তৈরি করে। আপনি এই শর্তাবলীতে সম্মত না হলে, Facebook অথবা এই শর্তাবলীর অধীনস্থ অন্যান্য প্রোডাক্ট ও পরিষেবা অ্যাক্সেস বা ব্যবহার করবেন না।
আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করলে, এই শর্তাবলী (আগে অধিকার ও দায়িত্বের বিবৃতি নামে পরিচিত ছিল) আপনার ও Meta Platforms, Inc.-এর মধ্যে সম্পূর্ণ চুক্তি তৈরি করে। এই শর্তাবলী আগের যে কোনো চুক্তি বাতিল করে।
আমরা উল্লেখ না করলে, আপনার কাছ থেকে এই শর্তাবলীর অধীনে Facebook বা অন্য প্রোডাক্ট ও পরিষেবা ব্যবহার করার জন্য কোনো চার্জ নিই না। পরিবর্তে, বিভিন্ন ব্যবসা, সংগঠন এবং অন্যান্য লোকজন আপনাকে তাদের প্রোডাক্ট ও পরিষেবার বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের পেমেন্ট করেন। আমাদের প্রোডাক্ট ব্যবহার করে, আপনি সম্মতি দিচ্ছেন যে আমাদের ধারণা অনুযায়ী আপনার কাছে এবং আপনার আগ্রহের সাথে প্রাসঙ্গিক হতে পারে এমন বিজ্ঞাপন আমরা আপনাকে দেখাতে পারি। আপনাকে পার্সোনালাইজ করা কোন বিজ্ঞাপন দেখাব তা নির্ধারণ করতে, আমরা আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করি।
আমরা বিজ্ঞাপনদাতাদের কাছে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি করি না এবং আপনি আমাদের নির্দিষ্ট করে অনুমতি না দিলে আপনাকে সরাসরি শনাক্ত করতে পারে, এমন কোনো তথ্য আমরা শেয়ার করি না (যেমন, আপনার নাম, ইমেইল অ্যাড্রেস বা অন্যান্য যোগাযোগের তথ্য)। পরিবর্তে, বিজ্ঞাপনদাতারা তাদের বিজ্ঞাপনগুলো কোন ধরনের দর্শকদের দেখাতে চান এমন বিষয়ে আমাদের বলতে পারেন এবং আমরা সেই বিষয়ে আগ্রহী লোকজনের কাছে সেই বিজ্ঞাপনগুলো দেখাই। আমরা বিজ্ঞাপনদাতাদের তাদের বিজ্ঞাপনের পারফরম্যান্স রিপোর্ট দিই, যা তাদেরকে তাদের কনটেন্টের সাথে লোকজন কীভাবে ইন্টার‍্যাক্ট করছেন তা বুঝতে সাহায্য করে। Meta প্রোডাক্টের এই শর্তাবলীর অধীনে কীভাবে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন কাজ করে সেই সম্বন্ধে আরও জানতে নিচের 2 নং বিভাগটি দেখুন।
আমাদের প্রাইভেসি পলিসি, আপনার দেখা কিছু বিজ্ঞাপন নির্ধারণ করতে আমরা কীভাবে আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ ও ব্যবহার করি এবং কীভাবে নিচে বর্ণনা করা অন্যান্য সব পরিষেবা সরবরাহ করি তা ব্যাখ্যা করে। এছাড়াও, কীভাবে আমরা আপনার ডেটা ব্যবহার করি সেই সম্পর্কে আপনার প্রাইভেসির বিকল্প রিভিউ করতে আপনি যে কোনো সময় প্রাসঙ্গিক Meta প্রোডাক্টের সেটিংস পেজে যেতে পারেন।
কোন কোন প্রোডাক্ট এইসব শর্তাবলীর আওতায় পড়ে?
1. আমরা যে পরিষেবাগুলো প্রদান করি
আমাদের লক্ষ্য হলো লোকেদেরকে কমিউনিটি গড়ার ক্ষমতা দেওয়া এবং বিশ্বের লোকেদেরকে একে অপরের কাছাকাছি নিয়ে আসা। এই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা আপনাকে নিচে বর্ণিত প্রোডাক্ট ও পরিষেবাগুলো প্রদান করি:
1.1 আপনার জন্য পার্সোনালাইজ করা অভিজ্ঞতা প্রদান করা:
Facebook-এ আপনার অভিজ্ঞতা হলো অনন্য এবং অন্য যে কোনো ব্যক্তির থেকে আলাদা: Facebook নিউজ ফিড অথবা আমাদের ভিডিও প্ল্যাটফর্মে দেখা পোস্ট, স্টোরি, ইভেন্ট, বিজ্ঞাপন এবং অন্যান্য কনটেন্ট থেকে শুরু করে আপনি যে Facebook পেজ ফলো করেন এবং ব্যবহার করতে পারেন এমন অন্যান্য ফিচার, যেমন Facebook Marketplace এবং সার্চ। যেমন, আপনার অভিজ্ঞতা একান্তই নিজস্ব পছন্দমতো করে তুলতে আমরা আপনার করা যোগাযোগ, বেছে নেওয়া পছন্দ ও সেটিংস এবং আমাদের প্রোডাক্ট বা সেগুলোর বাইরে যা করেন অথবা শেয়ার করেন, সেই সম্পর্কিত ডেটা ব্যবহার করি।
1.2 আপনার কাছে গুরুত্বপূর্ণ লোকজন এবং সংগঠনের সাথে আপনার সংযোগ স্থাপন করা:
আপনার ব্যবহৃত Meta প্রোডাক্ট জুড়ে যে লোকজন, গ্রুপ, ব্যবসা, সংগঠন এবং অন্যান্য বিষয় আপনার কাছে গুরুত্বপূর্ণ, তাদের খোঁজা এবং তাদের সাথে সংযোগ স্থাপন করতে আমরা আপনাকে সাহায্য করি। আপনাকে ও অন্যদের পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমরা ডেটা ব্যবহার করি – উদাহরণস্বরূপ, যোগদান করা যেতে পারে এমন গ্রুপ, এমন কোনো ইভেন্ট যেখানে যাওয়া যেতে পারে, ফলো করা যায় বা সেখানে মেসেজ পাঠানো যায় এমন কোনো Facebook পেজ, এমন শো যা দেখা যেতে পারে এবং এমন লোকজন যাদের সাথে আপনি ফ্রেন্ডশিপ করতে চাইতে পারেন। সম্পর্ক সুদৃঢ় হলে মজবুত কমিউনিটি গড়ে ওঠে। তাই আমাদের বিশ্বাস, লোকজন তাদের পছন্দ অনুযায়ী লোক, গ্রুপ এবং সংস্থার সাথে সংযুক্ত হলে, তবেই আমাদের পরিষেবা সার্থক হবে।
1.3 নিজেকে প্রকাশ করার এবং আপনার কাছে যা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আপনাকে আলোচনা করার ক্ষমতা দিতে:
Facebook-এ নিজেকে প্রকাশ করার এবং আপনার কাছে যা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে Facebook ফ্রেন্ড, পরিবার ও অন্যদের সাথে যোগাযোগ করার অনেক উপায় আছে যেমন, Meta প্রোডাক্ট জুড়ে (আপনার সেটিংসের সাথে সামঞ্জস্যপূর্ণ) স্ট্যাটাস আপডেট, ফটো, ভিডিও এবং স্টোরি শেয়ার করা এবং কোনো ফ্রেন্ড বা বিভিন্ন লোকজনকে মেসেজ পাঠানো,ভয়েস অথবা ভিডিও কল করা, ইভেন্ট বা গ্রুপ তৈরি করা অথবা আপনার প্রোফাইলে কনটেন্ট যোগ করা, এর পাশাপাশি আপনার কনটেন্টের সাথে অন্যরা কীভাবে যুক্ত হচ্ছেন আপনাকে সেই ইনসাইট দেখানো। লোকজন যাতে Meta প্রোডাক্টে আরও অভিব্য়ক্তিপূর্ণ ও আকর্ষক কনটেন্ট তৈরি ও শেয়ার করতে পারেন, তার জন্য আমরা লোকজনকে অগমেন্টেড রিয়েলিটি ও 360 ভিডিওর মতো প্রযুক্তি ব্যবহার করতে দেওয়ার নতুন নতুন উপায় বার করেছি এবং খুঁজে চলেছি।
1.4 আপনি আগ্রহী হতে পারেন এমন কনটেন্ট, প্রোডাক্ট ও পরিষেবা খুঁজতে আপনাকে সাহায্য করা:
Facebook ও Meta-র অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করে এমন অনেক বিজনেস ও সংস্থার দেওয়া কনটেন্ট, প্রোডাক্ট ও পরিষেবা খুঁজতে সাহায্য করার জন্য আমরা আপনাকে পার্সোনালাইজ করা বিজ্ঞাপন, অফার ও অন্যান্য স্পনসর্ড কনটেন্ট বা বাণিজ্যিক কনটেন্ট দেখাই। নিচের 2 নং বিভাগে এই বিষয়ে আরও বিশদে ব্যাখ্যা করা হয়েছে।
1.5 আমাদের পরিষেবার সুরক্ষা, নিরাপত্তা ও অখণ্ডতা আরও উন্নত করা, ক্ষতিকারক আচরণের মোকাবিলা করা এবং আমাদের কমিউনিটির ইউজারদের নিরাপদ রাখা:
লোকেরা নিরাপদ ও সুরক্ষিত বোধ করলে, তবেই Meta প্রোডাক্টে কমিউনিটি তৈরি করবেন। আমাদের প্রোডাক্ট এবং পরিষেবার নিরাপত্তা (উপলভ্যতা, বিশ্বাসযোগ্যতা, অবিচ্ছেদ্যতা এবং গোপনীয়তা সহ) বজায় রাখতে আমরা কঠিন পরিশ্রম করি। আমাদের প্রোডাক্টগুলোর সম্ভাব্য অপব্যবহার, অন্যদের প্রতি ক্ষতিকারক আচরণ শনাক্ত করার জন্য এবং সম্ভাব্য লঙ্ঘনকারী কনটেন্টের ক্ষেত্রে ইউজারের করা অভিযোগের জবাব দেওয়া সহ বিভিন্ন পরিস্থিতিতে আমরা যাতে আমাদের কমিউনিটিকে সমর্থন বা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারি, তার জন্য আমরা সারা বিশ্বে বিশেষভাবে নির্দিষ্ট টিম নিয়োগ করি,বাইরের সার্ভিস প্রোভাইডার ও পার্টনার এবং অন্যান্য প্রাসঙ্গিক সত্তার সাথে কাজ করি এবং উন্নত প্রযুক্তি ব্যবস্থার বিকাশ করি। আমরা এই ধরনের কনটেন্ট বা আচরণের বিষয়ে জানতে পারলে, আমাদের মূল্যায়নের ভিত্তিতে আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারি, এর মধ্যে যা থাকতে পারে তা হলো – আপনাকে জানানো, সাহায্যের প্রস্তাব দেওয়া, কনটেন্ট অপসারণ করা, নির্দিষ্ট ফিচারের অ্যাক্সেস অপসারণ বা সীমিত করা, কোনো অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা, অথবা আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ করা। আমরা যখন আমাদের কোনো একটি প্রোডাক্ট-এর ব্যবহারকারীর দ্বারা কোনো অপব্যবহার বা ক্ষতিকারক আচরণ শনাক্ত করি অথবা Meta প্রোডাক্ট, ইউজার ও কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করার জন্য আমরা Meta কোম্পানি জুড়ে ডেটা শেয়ার করি। যেমন, Meta-র আওতাভুক্ত যেসব কোম্পানি আর্থিক প্রোডাক্ট ও পরিষেবা সরবরাহ করে, আমরা তাদের সঙ্গে তথ্য শেয়ার করি, যাতে তারা নিরাপত্তা, সুরক্ষা ও বিশ্বস্ততা বাড়াতে এবং প্রযোজ্য আইন মেনে চলতে পারে। Meta যেখানে প্রকৃতভাবে বিশ্বাস করে যে আইন দ্বারা তা করা প্রয়োজন বা অনুমোদিত সেখানে আপনার কাছ থেকে সংগ্রহ করা যে কোনো তথ্য অ্যাক্সেস করতে, সংরক্ষণ করতে, ব্যবহার করতে ও শেয়ার করতে পারে। আরও তথ্যের জন্য, আমাদের প্রাইভেসি পলিসি পড়ুন।
কিছু ক্ষেত্রে, ওভারসাইট বোর্ড তার শর্তাবলী ও উপবিধি সাপেক্ষে আমাদের সিদ্ধান্ত পর্যালোচনা করতে পারে। এখানে আরও জানুন।
1.6 প্রত্যেককে নিরাপদ এবং কার্যকরী পরিষেবা দেওয়ার জন্য অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বিকাশ করা:
লোকজন যাতে শারীরিক ক্ষমতা বা ভৌগলিক অবস্থান নির্বিশেষে আমাদের প্রোডাক্টকে সুরক্ষিতভাবে ব্যবহার করতে পারেন, তার জন্য আমরা অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ডেভেলপ করি - যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং সিস্টেম এবং অগমেন্টেড রিয়েলিটি। উদাহরণস্বরূপ, এমন প্রযুক্তি দৃষ্টিশক্তিহীন লোকজনকে Facebook বা Instagram–এ শেয়ার করা ফটো অথবা ভিডিওতে কী বা কারা আছেন তা বুঝতে সাহায্য করবে। এছাড়াও আমরা ইন্টারনেটের সীমিত অ্যাক্সেস রয়েছে এমন এলাকায় আরও বেশি লোকজনকে ইন্টারনেটের সাথে সুংযুক্ত করতে সাহায্য করতে অত্যাধুনিক নেটওয়ার্ক এবং যোগাযোগ প্রযুক্তি তৈরি করি। আমরা আমাদের কমিউনিটি এবং আমাদের প্রোডাক্টের অবিচ্ছেদ্যতার ক্ষতি করতে পারে এমন অপমানজনক এবং বিপজ্জনক কার্যকলাপকে শনাক্ত করে সরানোর প্রয়োজনে আমাদের ক্ষমতাকে উন্নত করার জন্য অটোমেটেড সিস্টেম ডেভেলপ করি।
1.7 আমাদের পরিষেবা আরও উন্নত করার উপায়ের জন্য গবেষণা:
আমরা নিজেদের প্রোডাক্ট তৈরি, পরীক্ষা ও আরও ভালো কররার জন্য গবেষণা করি। এর মধ্যে আমাদের ইউজারদের সম্বন্ধে আমাদের কাছে থাকা ডেটার বিশ্লেষণ এবং কীভাবে লোকজন আমাদের প্রোডাক্ট ব্যবহার করেন তা বোঝা অন্তর্ভুক্ত রয়েছে, উদাহরণস্বরূপ নতুন ফিচারের সমীক্ষা ও পরীক্ষা করা এবং সেগুলোর সমস্যার সমাধান পরিচালনা করা। কীভাবে আমরা আমাদের পরিষেবার বিকাশ এবং উন্নতি করার উদ্দেশ্যে এই গবেষণাকে সাহায্য করতে ডেটা ব্যবহার করি, তা আমাদের প্রাইভেসি পলিসিতে ব্যাখ্যা করা হয়েছে।
1.8 Meta কোম্পানির সব প্রোডাক্টে সামঞ্জস্যপূর্ণ ও ধারাবাহিক অভিজ্ঞতা দিতে:
আমাদের প্রোডাক্ট আপনাকে, আপনার কাছে গুরুত্বপূর্ণ লোকজন, গ্রুপ, ব্যবসা, সংস্থা এবং অন্যদের খুঁজে তাদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে। আমরা আমাদের সিস্টেমগুলোকে এমনভাবে ডিজাইন করি যাতে আপনার ব্যবহার করা বিভিন্ন Meta কোম্পানির প্রোডাক্ট জুড়ে আপনি সামঞ্জস্যপূর্ণ ও ধারাবাহিক অভিজ্ঞতা পেতে পারেন। উদাহরণস্বরূপ, Facebook-এ আপনি যাদের সঙ্গে যুক্ত, তাদের সাথে Instagram বা Messenger-এ আরও সহজে যোগাযোগ করার সুবিধা দেওয়ার জন্য আমরা সেই লোকজনের ডেটা ব্যবহার করি এবং Facebook-এ আপনি ফলো করেন এমন ব্যবসার সাথে Messenger-এর মাধ্যমে যোগাযোগ করতে দিই।
1.9 আমাদের পরিষেবায় অ্যাক্সেস নিশ্চিত করা:
আমাদের বিশ্বব্যাপী পরিষেবা পরিচালনা করার জন্য এবং সারা বিশ্বের লোকেদের সাথে আপনাকে যুক্ত করতে, আমাদের ডেটা সেন্টার, পার্টনার, সার্ভিস প্রোভাইডার, ভেন্ডর এবং সিস্টেমে আমাদের কনটেন্ট ও ডেটা ট্রান্সফার, স্টোর ও বিতরণ করার প্রয়োজন হয়, যার মধ্যে আপনার বসবাসের দেশের বাইরের অঞ্চলও অন্তর্ভুক্ত থাকে। এই বিশ্বব্যাপী পরিকাঠামোর ব্যবহার আমাদের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজন এবং আবশ্যক হয়। Meta Platforms, Inc., Meta Platforms Ireland Limited বা সেটির অধিভুক্ত সংস্থাগুলোর কাছে এই পরিকাঠামোটির মালিকানা থাকতে পারে অথবা এরা তা পরিচালনা বা নিয়ন্ত্রণ করতে পারে।
2. আমাদের পরিষেবাগুলি কীভাবে অর্থায়ন করা হয়
Facebook ব্যবহার করা এবং আমাদের দেওয়া অন্যান্য প্রোডাক্ট ও পরিষেবাগুলো ব্যবহার করার জন্য পেমেন্ট করার পরিবর্তে, এই শর্তাবলীর অধীনে থাকা Meta প্রোডাক্টগুলো ব্যবহার করে আপনি স্বীকার করছেন যে আমরা আপনাকে সেই সমস্ত পার্সোনালাইজ করা বিজ্ঞাপন এবং অন্যান্য বাণিজ্যিক ও স্পনসর্ড কনটেন্ট দেখাতে পারি যেগুলোর জন্য বিভিন্ন বিজনেস ও সংগঠন Meta কোম্পানির প্রোডাক্ট-এ ও এর বাইরে প্রচারের জন্য আমাদের পেমেন্ট করে। আপনার কাছে আরও বেশি প্রাসঙ্গিক হতে পারে এমন পার্সোনালাইজ করা বিজ্ঞাপন ও স্পনসর করা কনটেন্ট আপনাকে দেখাতে, আমরা আপনার কার্যকলাপ ও আগ্রহ সম্বন্ধে তথ্যের মতো আপনার ব্যক্তিগত ডেটা ব্যবহার করি।
লোকজনের প্রাইভেসি রক্ষা করাই হলো আমাদের পার্সোনালাইজ করা বিজ্ঞাপন সিস্টেমের ডিজাইনের মূল লক্ষ্য। এর মানে হলো আপনি কে, বিজ্ঞাপনদাতাদের তা না জানিয়েই আমরা আপনাকে প্রাসঙ্গিক ও উপযোগী বিজ্ঞাপন দেখাতে পারি। আমরা আপনার ব্যক্তিগত ডেটা বিক্রি করি না। আমরা বিজ্ঞাপনদাতাদের তাদের ব্যবসায়িক লক্ষ্য এবং তাদের বিজ্ঞাপনগুলো তারা কোন ধরনের দর্শকদের দেখাতে চান এই সমস্ত বিষয়ে আমাদের জানানোর অনুমতি দিই (যেমন, 18-35 বছর বয়সী যে সমস্ত লোকজন সাইকেল চালানো পছন্দ করেন)। আমরা তখন যারা আগ্রহী হতে পারেন বলে আমাদের মনে হয়, এমন লোকজনের কাছে তাদের বিজ্ঞাপন দেখাই।
এছাড়াও, আমরা বিজ্ঞাপনদাতাদের Meta প্রোডাক্টে ও এর বাইরে তাদের কনটেন্টের সাথে লোকেরা কীভাবে ইন্টার‍্যাক্ট করছেন, সেই বিষয়ে বুঝতে সাহায্য করার জন্য তাদের বিজ্ঞাপনের পারফরম্যান্সের সম্পর্কে রিপোর্ট দিই। উদাহরণস্বরূপ, আমরা বিজ্ঞাপনদাতাদের তাদের অডিয়েন্সকে আরো ভালোভাবে বুঝতে সাহায্য করার জন্য সাধারণ ডেমোগ্রাফিক ও আগ্রহের তথ্য দিয়ে থাকি, যেমন, 25 থেকে 34 বছর বয়সী এমন সমস্ত মহিলা যারা মাদ্রিদে থাকেন এবং সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পছন্দ করেন তারা একটি বিজ্ঞাপন দেখেছেন। আপনি আমাদের নির্দিষ্ট অনুমতি না দিলে আপনাকে সরাসরি ব্যক্তিগতভাবে শনাক্ত করে এমন তথ্য (আপনার নাম বা ইমেইল অ্যাড্রেসের মতো যে তথ্য আপনার সাথে যোগাযোগ করতে বা আপনার পরিচয় শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে) আমরা শেয়ার করি না। Meta বিজ্ঞাপন কীভাবে কাজ করে, সেই সম্পর্কে এখানে আরও জানুন।
উপরে বর্ণনা করা পরিষেবাগুলো আপনাকে দিতে আমরা আপনার ব্যক্তিগত ডেটা সংগ্রহ ও ব্যবহার করি। আমরা কীভাবে আপনার ডেটা সংগ্রহ এবং ব্যবহার করি আমাদের প্রাইভেসি পলিসি থেকে আপনি সেই সম্বন্ধে জানতে পারবেন। আপনি কোন ধরনের বিজ্ঞাপন ও বিজ্ঞাপনদাতাদের দেখবেন এবং আমরা আপনাকে কোন ধরনের বিজ্ঞাপন দেখাব তা নির্ধারণ করতে আমরা যে ধরনের তথ্য ব্যবহার করি তার উপর আপনার নিয়ন্ত্রণ আছে। আরও জানুন।
3. Facebook ও আমাদের কমিউনিটির প্রতি আপনার প্রতিশ্রুতি
আমাদের লক্ষ্যে এগিয়ে যেতে আমরা আপনাকে এবং অন্যদের এই পরিষেবাগুলো দিই। বিনিময়ে, আপনাকে নিচের প্রতিশ্রুতিগুলো পূরণ করতে হবে:
3.1 কারা Facebook ব্যবহার করতে পারবেন
লোকজন যখন নিজেদের মতামত ও কার্যকলাপের সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন, তখন আমাদের কমিউনিটি নিরাপদ এবং আরও বেশি দায়িত্বপূর্ণ হয়। এই কারণে আপনি অবশ্যই:
  • দৈনন্দিন জীবনে আপনি যে নাম ব্যবহার করেন আপনার অ্যাকাউন্টেও সেই একই নাম দেবেন।
  • নিজের সম্বন্ধে সঠিক তথ্য দেবেন।
  • শুধুমাত্র একটি অ্যাকাউন্ট (আপনার নিজের) তৈরি করবেন এবং তা ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করবেন।
  • আপনার পাসওয়ার্ড শেয়ার করবেন না, অন্যদের আপনার Facebook অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে দেবেন না বা (আমাদের অনুমতি ছাড়া) অন্য কারও কাছে আপনার অ্যাকাউন্ট হস্তান্তর করবেন না।
আমরা আরও বিস্তীর্ণরুপে সকলের কাছে Facebook-কে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, তবে আপনি Facebook ব্যবহার করতে পারবেন না যদি:
  • আপনার বয়স 13 বছরের কম হয়।
  • আপনি যৌন অপরাধী হিসাবে দোষী সাব্যস্ত হন।
  • Facebook ব্যবহার করার জন্য আপনার উপর প্রযোজ্য আমাদের শর্তাবলী, কমিউনিটি স্ট্যান্ডার্ড বা অন্য শর্তাবলী ও নীতি লঙ্ঘন করার কারণে আমরা যদি আগে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে থাকি। যদি আমাদের শর্তাবলী, কমিউনিটি স্ট্যান্ডার্ড বা অন্যান্য শর্ত ও নীতি লঙ্ঘনের কারণে আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিই, তাহলে আপনি সম্মত হচ্ছেন আমাদের অনুমতি ছাড়া আরেকটি অ্যাকাউন্ট তৈরি করবেন না। আমাদের নিজস্ব বিবেচনার ভিত্তিতে নতুন অ্যাকাউন্ট তৈরি করার অনুমতি দেওয়া হয়, এবং তার মানে এই নয় বা এতে এমনটা বোঝানো হয় না যে শাস্তিমূলক পদক্ষেপটি ভুল ছিল বা কোনো কারণ ছাড়াই তা নেওয়া হয়েছিল।
  • প্রযোজ্য আইন অনুযায়ী আমাদের প্রোডাক্ট, পরিষেবা বা সফ্টওয়্যার গ্রহণ করা আপনার জন্য নিষিদ্ধ করা হলে৷
3.2 Meta প্রোডাক্টে আপনি যা শেয়ার করতে এবং যা করতে পারেন
আমরা চাই লোকেরা নিজেদের প্রকাশ করার জন্য এবং তাদের কাছে গুরুত্বপূর্ণ এমন কনটেন্ট শেয়ার করার জন্য Meta প্রোডাক্ট ব্যবহার করুন, তবে তাতে যেন আমাদের কমিউনিটির অখণ্ডতা বা অন্যদের কল্যাণ ও নিরাপত্তার ক্ষতি না হয়। তাই আপনি নিচে বর্ণনা করা আচরণ করবেন না বলে সম্মত হচ্ছেন (অথবা অন্যদের তা করতে সুবিধা করে দেবেন না বা সমর্থন করবেন না):
  1. আপনি আমাদের প্রোডাক্ট নিম্নলিখিত এমন কোনো কাজ করতে বা কিছু শেয়ার করতে ব্যবহার করতে পারবেন না:
    • যা আপনি আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করলে যে শর্তাবলী, কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং অন্যান্য শর্তাবলী ও নীতি প্রযোজ্য হয়, তা লঙ্ঘন বা ভঙ্গ করা।
    • যা বেআইনি, বিভ্রান্তিকর, বৈষম্যমূলক বা প্রতারণামূলক (বা কাউকে এই ভাবে আমাদের প্রোডাক্ট ব্যবহারের জন্য সাহায্য করা)।
    • যার আপনি মালিক নন বা শেয়ার করার প্রয়োজনীয় অধিকার নেই।
    • যদি না প্রযোজ্য আইনের অধীনে কোনো ব্যতিক্রম বা সীমাবদ্ধতা প্রযোজ্য হয়, তাহলে কারোর মেধাসম্পত্তির অধিকার (যেমন অন্যের কপিরাইট বা ট্রেডমার্ক লঙ্ঘন করে অথবা জাল বা পাইরেটেড জিনিস বিতরণ বা বিক্রি করে) সহ যা অন্য কারোর অধিকার লঙ্ঘন করে বা ভঙ্গ করে।
  2. আপনি ভাইরাস বা ক্ষতিকারক কোড আপলোড করবেন না, স্প্যাম পাঠাতে পরিষেবা ব্যবহার করবেন না বা এমন কোনো কাজ করবেন না যা আমাদের পরিষেবা, সিস্টেম বা প্রোডাক্টের সঠিকভাবে কাজ করা, সেগুলোর অখণ্ডতা বজায় রাখা, সেগুলোর অপারেশন বা উপস্থিতিকে নিষ্ক্রিয় করতে, অতিরিক্ত বোঝা চাপাতে, বাধা দিতে বা ক্ষতিসাধন করতে পারে।
  3. অটোমেটেড পদ্ধতিতে (আগে থেকে আমাদের অনুমতি ছাড়া) আমাদের প্রোডাক্ট থেকে ডেটা অ্যাক্সেস বা সংগ্রহ করতে পারবেন না অথবা যে ডেটা আপনার অ্যাক্সেস করার অনুমতি নেই সেই ডেটা অ্যাক্সেস করার চেষ্টা করতে পারবেন না। এই ধরনের অটোমেটেড অ্যাক্সেস বা ডেটা সংগ্রহ করার সময় কোনো Facebook অ্যাকাউন্টে লগ ইন করা হোক বা না হোক, এই নীতি প্রযোজ্য হবে।
  4. প্রোডাক্টের ইউজারনেম বা পাসওয়ার্ড চাইতে, সংগ্রহ করতে বা প্রক্সি করতে পারবেন না অথবা অ্যাক্সেস টোকেন অপব্যবহার করতে পারবেন না।
  5. প্ল্যাটফর্মের শর্তাবলীতে যদি না অধিকার প্রদান করা হয়, আপনি আমাদের থেকে বা আমাদের পরিষেবা থেকে সংগ্রহ করা ডেটা বিক্রি, লাইসেন্স বা কিনতে পারবেন না। এই ধরনের ডেটা সংগ্রহ করার সময় কোনো Facebook অ্যাকাউন্টে লগ ইন করা হোক বা না হোক, এই নীতি প্রযোজ্য হবে।
  6. আপনি কোনো রিপোর্টিং (অর্থাৎ, অভিযোগ করা), ফ্ল্যাগিং, বিবাদ বা আবেদনের চ্যানেলের অপব্যবহার করতে পারবেন না, যেমন প্রতারণামূলক, অনুরূপ বা ভিত্তিহীন অভিযোগ বা আবেদন করা।
  7. আমাদের প্রোডাক্ট বা ডেটাতে অ্যাক্সেস নিয়ন্ত্রণ বা সীমিত করার জন্য Meta-র ব্যবহার করা এমন কোনও প্রযুক্তিগত ব্যবস্থাকে ফাঁকি দেওয়া, এড়িয়ে যাওয়া বা ওভাররাইড করার কোনও প্রচেষ্টা আপনি করবেন না বা করার চেষ্টা করবেন না।
এইসব বিধান লঙ্ঘনকারী যে কোনো কনটেন্টের অ্যাক্সেস আমরা মুছতে বা সীমিত করতে পারি। এছাড়াও, 4.2 নং ধারা অনুসারে এই নিয়মবিধি লঙ্ঘন করার আচরণের জন্য আমরা আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করতে পারি।
কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করার কারণে আমরা আপনার শেয়ার করা কনটেন্ট সরিয়ে দিলে আপনাকে জানাব এবং আরেকবার রিভিউয়ের অনুরোধ করার জন্য আপনার কাছে বিকল্প আছে কি না তা ব্যাখ্যা করব, তবে সেক্ষেত্রে যদি আপনি গুরুতরভাবে বা বার বার এই শর্তাবলী লঙ্ঘন করেন অথবা আমাদের বা অন্যদের আইনি কোনো দায়বদ্ধতা থাকে; আমাদের ইউজার কমিউনিটির ক্ষতি করেন; আমাদের যে কোনো পরিষেবা, সিস্টেম বা প্রোডাক্টের অখণ্ডতা বা পরিচালনা বিপন্ন বা তাতে হস্তক্ষেপ করেন; আমাদের প্রযুক্তিগত সীমিতকরণের কারণে সীমাবদ্ধ করা হয় অথবা আইনি কারণে আমাদের তা করতে নিষেধ করা হয়, তাহলে আপনি রিভিউয়ের অনুরোধ করতে পারবেন না। অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করার বিষয়ে তথ্য পেতে, নিচের 4.2 নং ধারা দেখুন।
ভুল তথ্যের মোকাবিলা করার জন্য আমরা অনেক এখতিয়ারে বিভিন্ন স্বাধীন তথ্য-পরীক্ষকের সাথে কাজ করি। তথ্য-পরীক্ষকরা কনটেন্টে রেট দিলে, আমরা সেটিতে অতিরিক্ত প্রসঙ্গ উল্লেখ করার জন্য নোটিশ যোগ করতে পারি। আপনি এখানে তথ্য-পরীক্ষার বিষয়ে আরও তথ্য খুঁজে পেতে পারেন।
এই ফিচারটি আপনার এখতিয়ারে উপলভ্য থাকলে, আমাদের কমিউনিটিকে সাহায্য করার জন্য, আমরা আপনাকে এমন কনটেন্ট অথবা আচরণের বিরুদ্ধে অভিযোগ করতে উৎসাহিত করি যা আপনার মতে আপনার অধিকার (মেধা সম্পত্তি অধিকার সহ) বা আমাদের শর্তাবলী ও নীতি লঙ্ঘন করেছে। এছাড়াও আমাদের পরিষেবার অপব্যবহার করা বা Meta-তে প্রতিকূল আইনি বা নিয়ন্ত্রকের প্রভাব এড়ানো বা কমানোর জন্য যুক্তিসঙ্গত প্রয়োজন অনুসারে আমরা কনটেন্ট, ফিচার, পরিষেবা বা তথ্য অ্যাক্সেস করা সরিয়ে দেওয়ার বা সীমিত করার সিদ্ধান্ত নিতে পারি।
3.3 আপনি আমাদের যে অনুমতি দেন
আমাদের পরিষেবা দেওয়ার জন্য আপনার কাছ থেকে আমাদের নির্দিষ্ট অনুমতি নেওয়ার প্রয়োজন হয়:
1. আপনার কনটেন্ট: ফটো বা ভিডিওর মতো কিছু কনটেন্ট যা আপনি শেয়ার বা আপলোড করেন, সেগুলো মেধাসম্পত্তি আইন দ্বারা সুরক্ষিত থাকতে পারে।
Facebook-এ এবং আপনার ব্যবহার করা Meta কোম্পানির অন্য প্রোডাক্টগুলোতে আপনার তৈরি করা ও শেয়ার করা এমন যে কোনো কনটেন্টের মেধাসম্পত্তি অধিকারের (কপিরাইট বা ট্রেডমার্কের মতো বিষয়) মালিক আপনিই থাকবেন। এই শর্তাবলীর কোনো কিছুই আপনার কাছ থেকে আপনার নিজের কনটেন্টের অধিকার কেড়ে নেয় না। আপনি নিজের ইচ্ছা মতো আপনার কনটেন্ট অন্য কারও সাথে, যে কোনো জায়গায় শেয়ার করতে পারেন।
তবে, আমাদের পরিষেবা দিতে, সেই কনটেন্টটি ব্যবহার করার জন্য আপনাকে আমাদের কিছু আইনি অনুমতি (এটি "লাইসেন্স" নামে পরিচিত) দিতে হবে। এটির একমাত্র উদ্দেশ্য হল উপরের 1 নং বিভাগের বর্ণনা অনুযায়ী আমাদের প্রোডাক্ট ও পরিষেবা দেওয়া এবং তা উন্নত করা।
2. আপনার তৈরি করা এবং শেয়ার করা কনটেন্ট ব্যবহার করার অনুমতি: বিশেষ করে, আপনি যখন এমন কোনো কনটেন্ট শেয়ার, পোস্ট বা আপলোড করেন, যা মেধাসম্পত্তির অধিকারের আওতাভুক্ত অথবা আমাদের প্রোডাক্টের সঙ্গে সম্পর্কিত, তখন আপনি আমাদেরকে আপনার কনটেন্টের (আপনার প্রাইভেসি এবং অ্যাপ্লিকেশন সেটিংসের সাথে সামঞ্জস্যপূর্ণ) আয়োজন, ব্যবহার, বিতরণ, পরিবর্তন, চালনা, কপি করা, প্রকাশ্যে পারফর্ম করা বা দেখানো, অনুবাদ করা এবং অনুকরণমূলক কাজ তৈরি করার জন্য একটি একচেটিয়া নয় এমন, হস্তান্তরযোগ্য, সাব-লাইসেন্স প্রদানযোগ্য, রয়্যালটি-মুক্ত এবং বিশ্বব্যাপী লাইসেন্স দেন। এর মানে, উদাহরণস্বরূপ, আপনি Facebook-এ কোনো ফটো শেয়ার করলে, আপনি আমাদের সেটি স্টোর করার, কপি করার এবং অন্যদের সাথে শেয়ার করার অনুমতি দিচ্ছেন (তবে তা আপনার সেটিংসের সাথে সামঞ্জস্যপূর্ণ), যেমন Meta প্রোডাক্ট বা সার্ভিস প্রোভাইডার যারা সেই প্রোডাক্ট বা পরিষেবাগুলোকে সাপোর্ট করেন। আমাদের সিস্টেম থেকে আপনার কনটেন্ট মোছা হলে এই লাইসেন্সটি শেষ হয়ে যাবে।
3. আপনার অ্যাকাউন্ট মুছে ফেলা: আপনি যে কোনো সময়ে আপনার শেয়ার করা, পোস্ট করা এবং আপলোড করা আলাদা আলাদা কনটেন্ট মুছতে পারবেন। এছাড়াও, আপনি আপনার অ্যাকাউন্ট মুছে দিলে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টে পোস্ট করা সমস্ত কনটেন্ট মুছে যাবে। কীভাবে আপনার অ্যাকাউন্ট মুছবেন সেই সম্বন্ধে আরও জানুন। একটি পেজের অ্যাডমিন হিসেবে আপনি কোনো কনটেন্ট পোস্ট করলে বা অন্য ইউজারদের সাথে একসাথে কোনো কনটেন্ট তৈরি করলে অ্যাকাউন্ট মুছে দেওয়ার পরেও সেই কনটেন্টটি নিজে থেকে মুছে যায় না, যেমন "শেয়ার করা অ্যালবাম"-এর ফটো যা অন্য অ্যালবাম সদস্যরা তখনও দেখতে পেতে পারেন।
আমরা অ্যাকাউন্ট মোছার প্রক্রিয়া শুরু করার পরে বা কোনো কনটেন্ট মোছার অনুরোধ পাওয়ার পরে কনটেন্টটি মুছতে 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আপনি ট্র্যাশে কোনো কনটেন্ট পাঠালে এবং আপনি কনটেন্টটি আরও তাড়াতাড়ি মুছে না ফেললে, এই মুছে ফেলার প্রক্রিয়াটি 30 দিনের মধ্যে নিজে থেকে শুরু হবে। এই ধরনের কনটেন্ট মোছার প্রক্রিয়া চলাকালীন, কনটেন্টটিকে আর অন্যান্য ইউজাররা দেখতে পাবেন না। কনটেন্টটি মোছার পরে, সেটিকে ব্যাকআপ এবং ডিসাস্টার রিকভারি সিস্টেমগুলো থেকে সরাতে আমাদের আরও 90 দিন পর্যন্ত সময় লাগতে পারে।
নিম্নলিখিত পরিস্থিতিতে অ্যাকাউন্ট মোছার বা কনটেন্ট মোছার প্রক্রিয়া শুরু হওয়ার 90 দিনের মধ্যে কনটেন্ট মুছে দেওয়া হবে না:
  • যেখানে আপনার কনটেন্টটি এই লাইসেন্স অনুসারে অন্যরা ব্যবহার করেছেন এবং তারা সেটিকে মোছেননি (এই ক্ষেত্রে ঐ কনটেন্টটি মুছে না ফেলা পর্যন্ত এই লাইসেন্সটি কার্যকর থাকবে);
  • যেখানে আমাদের সিস্টেমগুলোর প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে 90 দিনের মধ্যে মুছে ফেলা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা প্রযুক্তিগতভাবে যত তাড়াতাড়ি সম্ভব মুছে ফেলা সম্পূর্ণ করব; অথবা
  • যেখানে অবিলম্বে মুছে ফেলা আমাদের নিম্নলিখিত কাজ করার ক্ষমতাকে সীমাবদ্ধ করবে:
    • অবৈধ কার্যকলাপ অথবা আমাদের শর্তাবলী ও নীতি লঙ্ঘনের তদন্ত বা শনাক্ত করা (উদাহরণস্বরূপ, আমাদের প্রোডাক্ট বা সিস্টেমের অপব্যবহার শনাক্ত বা তদন্ত করা);
    • আমাদের প্রোডাক্ট, সিস্টেম, পরিষেবা, আমাদের কর্মী এবং ইউজারদের নিরাপত্তা, অবিচ্ছেদ্যতা ও সুরক্ষা রক্ষা করতে এবং নিজেদের সুরক্ষিত রাখতে;
    • আর্থিক প্রোডাক্ট ও পরিষেবা সরবরাহকারী Meta কোম্পানিগুলো আইন দ্বারা প্রয়োজনীয় যে কোনো রেকর্ড রাখার বাধ্যবাধকতা মেনে চলার জন্য যে ডেটা সংরক্ষণ করে তা সহ প্রমাণ সংরক্ষণের জন্য আইনি বাধ্যবাধকতা মেনে চলতে; বা
    • বিচার বিভাগীয় বা প্রশাসনিক কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা বা কোনো সরকারি সংস্থার অনুরোধ মেনে চলা;
যে ক্ষেত্রে, কনটেন্টটিকে যে উদ্দেশ্যে রাখা হয়েছে তার প্রয়োজনীয় সময়ের থেকে বেশি সময়ের জন্য রাখা হবে না (আলাদা আলাদা পরিস্থিতিতে সঠিক সময়কাল পরিবর্তিত হবে)।
উপরের প্রতিটি ক্ষেত্রে, কনটেন্টটি সম্পূর্ণভাবে মুছে না ফেলা পর্যন্ত এই লাইসেন্সটি চালু থাকবে।
4. আপনার নাম, প্রোফাইল ছবি এবং বিজ্ঞাপন ও স্পনসর্ড বা বাণিজ্যিক কনটেন্টের সাথে আপনার করা কার্যকলাপের তথ্য ব্যবহার করার অনুমতি দেওয়া: আপনাকে কোনো ক্ষতিপূরণ না দিয়েই, আপনি আমাদেরকে আপনার নাম ও প্রোফাইল ছবি এবং Facebook-এ আপনার করা কার্যকলাপের তথ্য, আমাদের প্রোডাক্টে আমরা যে বিজ্ঞাপন, অফার ও অন্যান্য স্পনসর্ড বা বাণিজ্যিক কনটেন্ট দেখাই সেগুলোর সাথে বা সেগুলোর সাথে সম্পর্কযুক্ত কারণে ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। উদাহরণস্বরূপ, আপনি যে কোনো বিজ্ঞাপন দেওয়া ইভেন্টে আগ্রহী আছেন অথবা Facebook-এ বিজ্ঞাপন দেখানোর জন্য আমাদের টাকা দিয়েছে এমন কোনো ব্র্যান্ডের তৈরি করা কোনো Facebook পেজ আপনি লাইক করেছেন আমরা তা আপনার Facebook ফ্রেন্ডদের দেখাতে পারি। এই ধরনের বিজ্ঞাপন এবং কনটেন্ট শুধুমাত্র তারাই দেখতে পারবেন যাদের আপনি Meta প্রোডাক্টে আপনার কার্যকলাপ দেখার অনুমতি দিয়েছেন। আপনি নিজের বিজ্ঞাপনের সেটিংস ও পছন্দ সম্পর্কে আরও জানতে পারবেন।
5. আপনি যে সফ্টওয়্যার ব্যবহার বা ডাউনলোড করেন তা আপডেট করার অনুমতি দেওয়া: আপনি যদি আমাদের সফ্টওয়্যার ডাউনলোড বা ব্যবহার করেন, তাহলে যেখানে প্রযোজ্য সেখানে আমাদের সফ্টওয়্যারের আপডেট ডাউনলোড ও ইনস্টল করার অনুমতি দিচ্ছেন।
3.4 আমাদের মেধাসম্পত্তি ব্যবহারের সীমাবদ্ধতা
আপনি আমাদের কাছে থাকা এবং আমাদের প্রোডাক্টে উপলভ্য থাকা আমাদের মেধাসম্পত্তির অধিকারভুক্ত কনটেন্ট ব্যবহার করলে (যেমন, ছবি, ডিজাইন, ভিডিও অথবা আমাদের দেওয়া সাউন্ড যা আপনি Facebook-এ আপনার তৈরি বা শেয়ার করা কনটেন্টে যোগ করেন), সেই কনটেন্টের সমস্ত অধিকার আমাদের কাছে থাকে (তবে আপনি যা তৈরি বা শেয়ার করেন তা বাদে)। আপনি আমাদের কপিরাইট বা ট্র্রেডমার্ক (বা অন্য যে কোনো অনুরূপ চিহ্ন) শুধুমাত্র আমাদের ব্র্যান্ড ব্যবহারের নির্দেশিকা অনুসারে স্পষ্টভাবে দেওয়া অনুমতি বা আমাদের পূর্বলিখিত অনুমতি অনুযায়ী ব্যবহার করতে পারবেন। প্রযোজ্য আইনের অধীনে বা Meta Bug Bounty প্রোগ্রাম-এর সাথে সম্পর্কযুক্ত আপনার আচরণের ক্ষেত্রে প্রযোজ্য কোনো সীমাবদ্ধতা বা ব্যতিক্রম ছাড়া, আমাদের প্রোডাক্ট বা সেগুলোর উপাদান সংশোধন, অনুবাদ, সেটির অনুকরণমূলক কাজ তৈরি, ডিকম্পাইল বা রিভার্স ইঞ্জিনিয়ার করা বা আমাদের সোর্স কোড এক্সট্র্যাক্টের চেষ্টা করার জন্য আপনাকে অবশ্যই আমাদের লিখিত অনুমতি (বা কোনো ওপেন সোর্স লাইসেন্সের আওতায় অনুমতি) নিতে হবে। আপনাকে স্পষ্টভাবে প্রদান না করা সমস্ত অধিকার আমরা সংরক্ষণ করি।
4. অতিরিক্ত ব্যবস্থা
4.1 আমাদের শর্তাবলী আপডেট করা
আপনার ও আমাদের কমিউনিটির জন্য আমাদের প্রোডাক্টগুলোকে আরও ভালো করার জন্য আমাদের পরিষেবা উন্নত করতে ও নতুন ফিচার ডেভেলপ করতে আমরা কাজ করে চলেছি। ফলস্বরূপ, আমাদের পরিষেবা ও পদ্ধতিগুলোকে যথাযথভাবে প্রতিফলিত করতে, আমাদের প্রোডাক্ট ও পরিষেবাতে একটি নিরাপদ ও সুরক্ষিত অভিজ্ঞতার প্রচার করতে এবং/অথবা প্রযোজ্য আইন মেনে চলার জন্য আমাদের এই শর্তাবলী মাঝে মাঝে আপডেট করতে হতে পারে। নিয়মবিধিগুলো যদি আর উপযুক্ত না হয় বা সেগুলো যদি অসম্পূর্ণ হয় এবং শুধুমাত্র যদি সেই পরিবর্তনগুলো যুক্তিসঙ্গত হয় ও আপনার স্বার্থের কথা বিবেচনা করে অথবা নিরাপত্তা ও সুরক্ষার উদ্দেশ্যে বা প্রযোজ্য আইন মেনে চলার জন্য যদি পরিবর্তনের প্রয়োজন হয় শুধুমাত্র তাহলেই আমরা কোনো পরিবর্তন করব।
যদি না পরিবর্তনগুলো আইন অনুযায়ী প্রয়োজন হয়, তাহলে আমরা এই শর্তাবলী পরিবর্তন করার কমপক্ষে 30 দিন আগে আপনাকে এই বিষয়ে জানাব (উদাহরণস্বরূপ, ইমেল বা আমাদের প্রোডাক্টের মাধ্যমে) এবং তা কার্যকরী হওয়ার আগে আপনাকে সেগুলো পর্যালোচনা করার সুযোগ দেব। একবার কোনো আপডেটেড শর্তাবলী কার্যকরী হয়ে যাওয়ার পর, আমাদের প্রোডাক্ট অ্যাক্সেস বা ব্যবহার করা চালিয়ে গেলে আপনি সেগুলো মেনে চলতে বাধ্য থাকবেন।
আমরা আশা করি যে আপনি আমাদের প্রোডাক্ট ব্যবহার করা চালিয়ে যাবেন, তবে আপনি যদি আমাদের আপডেট করা শর্তাবলীতে সম্মত না হন, অথবা এই চুক্তিতে আমাদের চুক্তি শেষ করতে চান, তাহলে আপনি যে কোনো সময় নিজের অ্যাকাউন্ট মুছে ফেলতে পারেন এবং আপনাকে অবশ্যই Facebook ও অন্যান্য Meta প্রোডাক্ট অ্যাক্সেস বা ব্যবহার করা বন্ধ করতে হবে।
4.2 অ্যাকাউন্ট সাসপেন্ড বা বন্ধ করা
আমরা Facebook-কে এমন একটি জায়গা হিসাবে গড়তে চাই, যেখানে লোকেরা নিজেদের প্রকাশ করতে এবং নিজেদের চিন্তাভাবনা ও ধারণা শেয়ার করতে স্বচ্ছন্দ ও নিরাপদ বোধ করবেন।
আমরা যদি আমাদের বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিই যে বিশেষত কমিউনিটি স্ট্যান্ডার্ড সহ আপনি স্পষ্টভাবে, গুরুতরভাবে বা বারবার আমাদের শর্তাবলী অথবা নীতিমালা লঙ্ঘন করেছেন, তাহলে আমরা Meta কোম্পানির প্রোডাক্টগুলোতে আপনার অ্যাক্সেস করা স্থগিত বা স্থায়ীভাবে বন্ধ করে দিতে পারি এবং আমরা স্থায়ীভাবে আপনার অ্যাকাউন্টটিকে বন্ধ করে বা মুছে দিতে পারি। এছাড়াও, আপনি যদি বার বার অন্যদের মেধা সম্পত্তির অধিকার লঙ্ঘন করেন বা আইনি কারণে আমাদের তা করার প্রয়োজন হয়, তাহলে আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করতে বা মুছে দিতে পারি।
রেজিস্ট্রেশনের পরে আপনার অ্যাকাউন্টটি নিশ্চিত না করা হলে, আপনার অ্যাকাউন্টটি ব্যবহার না করা হলে এবং অনেক বেশি সময় সেটি চালু না থাকলে বা আমরা যদি দেখতে পাই যে কেউ আপনার অনুমতি ছাড়া সেটি ব্যবহার করেছেন এবং অ্যাকাউন্টটির ক্ষেত্রে আমরা আপনার মালিকানা নিশ্চিত করতে না পারলে, আপনার অ্যাকাউন্টটি বন্ধ করতে বা মুছে দিতে পারি। আমরা কীভাবে অ্যাকাউন্ট বন্ধ করি ও মুছে দিই, সেই সম্পর্কে আরও জানুন।
আমরা এই ধরনের পদক্ষেপ নিলে আপনাকে তা জানাব এবং আরেকবার রিভিউয়ের অনুরোধ করার জন্য আপনার কাছে বিকল্প আছে কি না তা ব্যাখ্যা করব, তবে সেক্ষেত্রে যদি আপনি গুরুতরভাবে বা বার বার এই শর্তাবলী লঙ্ঘন করেন অথবা আমাদের বা অন্যদের আইনি কোনো দায়বদ্ধতা থাকে; আমাদের ইউজার কমিউনিটির ক্ষতি করেন; আমাদের যে কোনো পরিষেবা, সিস্টেম বা প্রোডাক্টের অখণ্ডতা বা পরিচালনা বিপন্ন বা তাতে হস্তক্ষেপ করেন; আমাদের প্রযুক্তিগত সীমিতকরণের কারণে সীমাবদ্ধ করা হয় অথবা আইনি কারণে আমাদের তা করতে নিষেধ করা হয়, তাহলে আপনি রিভিউয়ের অনুরোধ করতে পারবেন না।
আপনার অ্যাকাউন্ট বন্ধ করা হলে কী করবেন এবং যদি মনে হয় আমরা ভুল করে আপনার অ্যাকাউন্ট বন্ধ করেছি, তাহলে কীভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সেই সম্পর্কে আরও জানতে পারেন।
যদি আপনি অথবা আমরা আপনার অ্যাকাউন্ট বন্ধ করে বা মুছে দিই এবং আপনি Facebook ও অন্যান্য Meta প্রোডাক্ট অ্যাক্সেস, ব্যবহার ও ভিজিট করা বন্ধ করে দেন অথবা এই চুক্তিটি অন্য কোনো কারণে শেষ হয়ে যায়, তাহলে আপনার এবং আমাদের মধ্যে চুক্তি হিসাবে এইসব শর্তাবলী শেষ হয়ে যাবে। তবে শুধুমাত্র নিম্নলিখিত বিধানগুলো আগের মতোই বজায় থাকবে: (3, 4.2-4.5)।
4.3 দায়বদ্ধতার সীমা
আমরা আমাদের সাধ্য মতো সেরা প্রোডাক্ট দিতে এবং সেই প্রোডাক্ট ব্যবহারকারীদের প্রত্যেককে স্পষ্ট নির্দেশিকা দিতে কঠোর পরিশ্রম করি। তবে আমাদের প্রোডাক্টগুলোকে "এজ ইজ” ভাবেই সরবরাহ করা হয় এবং আইন দ্বারা অনুমোদিত মাত্রায়, সেগুলো যে সর্বদা নিরাপদ, সুরক্ষিত, বা ত্রুটিহীন হবে অথবা সেগুলো যে বাধা, বিলম্ব বা অসম্পূর্ণতা ছাড়াই কাজ করবে আমরা তার প্রতিশ্রুতি দিতে পারি না। এছাড়াও আইনগতভাবে অনুমোদিত সীমা পর্যন্ত আমরা বিক্রয়যোগ্যতার অন্তর্নিহিত ওয়ারেন্টি, বিশেষ উদ্দেশ্যের জন্য যোগ্যতা, স্বত্ব এবং অলঙ্ঘনীয়তা সহ, প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত ওয়ারেন্টির দাবিত্যাগ করি। লোক এবং অন্যরা কি করা বা বলে তা আমরা নিয়ন্ত্রণ অথবা পরিচালনা করি না এবং তাদের কাজ বা আচরণ (অনলাইন বা অফলাইন যেখানেই হোক) অথবা তাদের শেয়ার করা কোন কনটেন্ট (অপমানকর, অনুপযুক্ত, অশ্লীল, বেআইনি এবং অন্যান্য আপত্তিজনক কনটেন্ট সহ)-এর জন্য আমরা দায়ী নই।
আমাদের প্রোডাক্ট থেকে কখন কী সমস্যা হতে পারে, আমরা আগে থেকে তা অনুমান করতে পারি না। সেই অনুসারে, আমাদের দায়বদ্ধতা প্রযোজ্য আইনের অনুমোদিত সম্পূর্ণসীমা অবধি সীমিত থাকবে। এমনকি আমাদের এই ধরনের ক্ষতির সম্ভাবনার সম্পর্কে পরামর্শ দেওয়া হয়ে থাকলেও প্রযোজ্য আইনের অনুমোদিত সর্বোচ্চ মাত্রা অবধি কোনো অবস্থাতেই আমরা এই শর্তাবলী অথবা Meta প্রোডাক্টগুলো (যে ভাবেই ঘটে থাকুক এবং অবহেলা সহ, দায়বদ্ধতা সংক্রান্ত যে কোনো তত্ত্বের ভিত্তিতে) থেকে উদ্ভূত অথবা সেগুলোর সাথে সম্পর্কিত কোনো লভ্যাংশ, আয়, তথ্য বা ডেটা হারানো অথবা ফলস্বরূপ, বিশেষ, পরোক্ষ, লক্ষণীয়, শাস্তিমূলক বা প্রাসঙ্গিক ক্ষতির জন্য আপনার কাছে দায়ী থাকব না।
4.4 বিবাদ
আমরা স্পষ্ট নিয়ম প্রদান করার চেষ্টা করি, যাতে আপনার ও আমাদের মধ্যে বিবাদ নিষ্পত্তি সহজেই সম্ভব হয় অথবা তা এড়ানো যায়। তবুও, কোনো বিবাদ দেখা দিলে, এটি কোথায় সমাধান করা যাবে এবং কোন আইন প্রযোজ্য হবে সেটি আগে থেকে জানা দরকার।
আপনি কোনো ক্রেতা হলে বা প্রযোজ্য আইন অনুযায়ী যেখানে প্রয়োজন হবে, সেখানে এই শর্তাবলী বা Meta প্রোডাক্ট থেকে উদ্ভূত বা তার সাথে সম্পর্কিত কোনো দাবি, মামলার কারণ বা বিবাদ থাকলে আপনি যে দেশে থাকেন সেই দেশের আইন তাতে প্রযোজ্য হবে এবং আপনি সেই দেশের এমন যে কোনো উপযুক্ত আদালতে এর সমাধান করতে পারবেন যে আদালতের কাছে এই ধরনের দাবির বিচার করার এখতিয়ার আছে। অন্য সমস্ত ক্ষেত্রে এবং আপনার বিরুদ্ধে Meta-র ফাইল করা যে কোনো দাবি, মামলার কারণ বা বিবাদের জন্য, আপনি এবং Meta সম্মত হচ্ছেন যে, এই ধরনের কোনো দাবি, মামলার কারণ বা বিবাদ অবশ্যই শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সমাধান করা হবে। ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট কোর্ট বা স্যান মাটিও কাউন্টিতে অবস্থিত কোনো স্টেট কোর্ট। এছাড়াও আপনি সম্মত হচ্ছেন যে আপনি এই ধরনের যে কোনো দাবির জন্য মামলা দায়ের করার উদ্দেশ্যে এই দুটি আদালতের মধ্যে যে কোনো একটির ব্যক্তিগত এক্তিয়ার মেনে নিচ্ছেন এবং আইনি বিরোধের বিধান নির্বিশেষে, ক্যালিফোর্নিয়া রাজ্যের আইন অনুযায়ী এই শর্তাবলী এবং যে কোনো দাবি, বিবাদের কারণ বা বিবাদ পরিচালিত হবে। পূর্বোক্ত বিষয়ে কোনো পক্ষপাত করা ছাড়াই আপনি সম্মত হচ্ছেন যে, Meta তার নিজস্ব বিবেচনার ভিত্তিতে, আপনি যে দেশে থাকেন সেই দেশের যে কোনো উপযুক্ত আদালতে যেখানে এরকম যে কোনো দাবির বিচার করা যাবে, Meta সেখানে আপনার বিরুদ্ধে আমাদের থাকা যে কোনো দাবি, মামলা বা বিবাদ দায়ের করতে পারবে।
4.5 বিবিধ
  1. অতিরিক্ত শর্তাবলী: এছাড়াও, আমাদের প্রদান করা কিছু পণ্য অতিরিক্ত শর্তাবলী দ্বারা পরিচালিত হয়। আপনি এই প্রোডাক্টগুলোর মধ্যে যে কোনো একটি ব্যবহার করলে অতিরিক্ত শর্তাবলী উপলভ্য হবে এবং তা আপনার সাথে আমাদের চুক্তির অংশ হিসেবে গণ্য হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি বাণিজ্যিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের প্রোডাক্ট অ্যাক্সেস করেন বা সেগুলো ব্যবহার করেন যেমন বিজ্ঞাপন কেনা, পণ্য বিক্রি করা, অ্যাপের বিকাশ করা, আপনার ব্যবসার জন্য কোনো গোষ্ঠী বা পৃষ্ঠা পরিচালনা করা বা আমাদের পরিমাপ পরিষেবা ব্যবহার করা, তাহলে আপনাকে আমাদের বাণিজ্যিক শর্তাবলী-তে সম্মত হতে হবে। আপনি যদি এমন কোনো কনটেন্ট পোস্ট বা শেয়ার করেন যেখানে মিউজিক রয়েছে, তাহলে আপনাকে অবশ্যই আমাদের মিউজিক সংক্রান্ত নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়াও, আপনি অবতার ব্যবহার করলে, অবতার সংক্রান্ত শর্তাবলী প্রযোজ্য হবে। আপনি যদি আমাদের AI প্রোডাক্ট ও ফিচার ব্যবহার করেন, তাহলে Meta AI শর্তাবলী প্রযোজ্য হবে। যেখানে কোনো অতিরিক্ত শর্ত এই শর্তাবলীর সাথে সঙ্গতিপূর্ণ হবে না, সেখানে অসঙ্গতির ক্ষেত্রে অতিরিক্ত শর্তাবলী মেনে চলতে হবে।
  2. শর্তাবলীর অংশ বাদ দেওয়ার ক্ষমতা: এই শর্তাবলীর কোনো অংশ কার্যকর নয় হিসাবে প্রমাণিত হলে, কার্যকর নয় এমন অংশটিকে কার্যকর করার জন্য ন্যূনতম পরিমাণে সংশোধন করা বিবেচিত হবে এবং সেটিকে কার্যকর করা না গেলে, সেটিকে বাদ দেওয়া হবে এবং বাকি অংশটি সম্পূর্ণভাবে বলবৎ ও কার্যকরী থাকবে। আমরা যদি এই শর্তাবলীর মধ্যে কোনো একটি শর্ত বলবৎ করতে অসর্মথ হই, তাহলে সেটিকে অধিকার পরিত্যাগ করা হয়েছে বলে গণ্য করা হবে না। এই শর্তাবলীর যে কোনো সংশোধন অথবা অধিকার পরিত্যাগ অবশ্যই আমাদের দ্বারা লিখিত ও স্বাক্ষরিত হতে হবে।
  3. স্থানান্তর করা যাবে না: আমাদের সম্মতি ছাড়া এই শর্তাবলীর অধীনে আপনার কোনো অধিকার অথবা দায় কাউকে আপনি হস্তান্তর করবেন না।
  4. লিগ্যাসি কন্ট্যাক্ট: আপনার অ্যাকাউন্টটিকে স্মারক করা হলে, সেটিকে পরিচালনা করার জন্য আপনি কাউকে (একজন লিগ্যাসি কন্টাক্ট নামে পরিচিত) মনোনীত করতে পারবেন। আপনি আপনার সেটিংসে এটি চালু করলে, শুধুমাত্র আপনার লিগ্যাসি কন্টাক্ট অথবা আপনি যাকে বৈধ উইল বা সমতুল্য আইনি নথিতে, আপনার মৃত্যুতে বা আপনি অক্ষম হলে তার কাছে আপনার কনটেন্ট প্রকাশ করা যাবে বলে স্পষ্টভাবে উল্লেখ করেছেন আপনার অ্যাকাউন্টটিকে স্মারক করার পরে তিনিই আপনার অ্যাকাউন্ট থেকে সীমিত তথ্যেরপ্রকাশচাইতে পারবেন।
  5. থার্ড-পার্টির সুবিধাভোগী না রাখার শর্তাবলী: এই শর্তাবলী থার্ড-পার্টির কোনো সুবিধাভোগীকে অধিকার দেয় না। সম্পত্তি বিক্রি, একত্রীকরণ বা অধিগ্রহণ করার ক্ষেত্রে এই শর্তাবলীর অধীনে অথবা আইন দ্বারা পরিচালিত বা অন্য কোনো কারণে, আমাদের সব অধিকার ও দায়বদ্ধতা আমরা স্বাধীনভাবে হস্তান্তর করতে পারি।
  6. ইউজারের নাম পরিবর্তন: কিছু পরিস্থিতিতে আমরা আপনার অ্যাকাউন্টের ইউজারনেম পরিবর্তন করতে পারি (উদাহরণস্বরূপ, যদি অন্য কেউ সেই ইউজারনেমটি দাবি করেন এবং তা যদি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করা নামের সাথে সম্পর্কহীন বলে মনে হয়)।
  7. ফিডব্যাক: আমরা সর্বদা আমাদের প্রোডাক্ট ও পরিষেবার সম্বন্ধে আপনার মতামত ও অন্যান্য পরামর্শকে সম্মান জানাই। তবে আমরা আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার কোনো বাধ্যবাধকতা বা বাধানিষেধ ছাড়াই ফিডব্যাক ও অন্যান্য পরামর্শ ব্যবহার করতে পারি এবং তা গোপন রাখার জন্য আমাদের কোনো বাধ্যবাধকতা নেই।
5. অন্যান্য শর্ত ও নীতিমালা যা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে
  • কমিউনিটি স্ট্যান্ডার্ড: এই নির্দেশিকাগুলো Facebook-এ আপনার পোস্ট করা কনটেন্ট এবং Facebook ও অন্যান্য Meta প্রোডাক্টে আপনার অ্যাক্টিভিটি সংক্রান্ত আমাদের স্ট্যান্ডার্ড বর্ণনা করে।
  • বাণিজ্যিক শর্তাবলী: এছাড়াও আপনি যদি বিজ্ঞাপন, আমাদের প্ল্যাটফর্মে কোনো অ্যাপের পরিচালনা, আমাদের পরিমাপ পরিষেবার ব্যবহার, ব্যবসার জন্য কোনো গ্রুপ বা পেজ পরিচালনা অথবা প্রোডাক্ট বা পরিষেবার বিক্রি করা সহ, কোনো বাণিজ্যিক বা ব্যবসায়িক উদ্দেশ্যে আমাদের কনটেন্ট অ্যাক্সেস বা ব্যবহার করেন তাহলেও এই শর্তাবলী প্রযোজ্য হবে।
  • কমিউনিটির পেমেন্টের শর্তাবলী: এই শর্তাবলী Meta প্রোডাক্টে বা এর মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে প্রযোজ্য হয়।
  • বাণিজ্যিক নীতি: আপনি Facebook, Instagram ও WhatsApp-এ বিক্রি করার উদ্দেশ্যে প্রোডাক্ট বা পরিষেবা অফার করলে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • মিউজিক সংক্রান্ত নির্দেশিকা: যে কোনো Meta প্রোডাক্টে আপনি যদি মিউজিক সহ কোনো কনটেন্ট পোস্ট বা শেয়ার করেন সেই ক্ষেত্রে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • বিজ্ঞাপনের নীতি: যে পার্টনাররা Meta প্রোডাক্টগুলোতে বিজ্ঞাপন দেন তাদের ক্ষেত্রে এই নীতিগুলো প্রযোজ্য হয় এবং Meta প্রোডাক্ট জুড়ে পার্টনাররা কোন ধরনের বিজ্ঞাপন কনটেন্টের অনুমোদন দেন তা এই নীতিগুলো উল্লেখ করে।
  • স্ব-পরিবেশিত বিজ্ঞাপনের শর্তাবলী: আপনি যখন কোনো বিজ্ঞাপন অথবা অন্যান্য বাণিজ্যিক বিষয় অথবা স্পনসর করা কার্যকলাপ বা কনটেন্ট তৈরি করা, জমা দেওয়া বা বিতরণ করার জন্য স্ব-পরিবেশিত বিজ্ঞাপনী ইন্টারফেস ব্যবহার করেন তখন এই শর্তাবলী প্রযোজ্য হয়।
  • Facebook পেজ, গ্রুপ এবং ইভেন্ট-সংক্রান্ত নীতি: আপনি যদি Facebook পেজ, গ্রুপ বা ইভেন্ট তৈরি বা পরিচালনা করেন অথবা আপনি যদি যোগাযোগ করা বা কোনো কিছু প্রচারের জন্য Facebook ব্যবহার করেন সেক্ষেত্রে এই নির্দেশিকাগুলো প্রযোজ্য হয়।
  • Meta প্ল্যাটফর্মের নীতি: APIs, SDKs, টুল, প্লাগ ইন, কোড, প্রযুক্তি, কনটেন্ট এবং পরিষেবার সেটের ব্যবহারের ক্ষেত্রে এই শর্তাবলী প্রযোজ্য হয় যা কার্যকারিতা ডেভেলপ করতে, MetaProducts থেকে ডেটা পুনরুদ্ধার করা বা আমাদের কাছে ডেটা দিতে অন্যদের সক্ষম করে।
  • ডেভেলপারদের পেমেন্টের শর্তাবলী: এই শর্তাবলী প্রযোজ্য হয় অ্যাপ্লিকেশনের এমন ডেভেলপারদের জন্য যারা Facebook পেমেন্টস ব্যবহার করেন ।
  • Meta ব্র্যান্ড রিসোর্স: Meta-র ট্রেডমার্ক, লোগো এবং স্ক্রীনশট ব্যবহারের ক্ষেত্রে যে নীতিগুলো প্রযোজ্য হয় এই নির্দেশিকাগুলো তা বর্ণনা করে।
  • সুপারিশ সংক্রান্ত নির্দেশিকা: কোন কনটেন্টের সুপারিশ করা হবে ও কোন কনটেন্টের সুপারিশ করা হবে না, সেই বিষয়ে Facebook-এর সুপারিশ সংক্রান্ত নির্দেশিকা ও Instagram-এর সুপারিশ সংক্রান্ত নির্দেশিকাতে আমাদের স্ট্যান্ডার্ডের বর্ণনা দেওয়া আছে।
  • Live সংক্রান্ত নীতি: Facebook Live-এ সম্প্রচার করা সমস্ত কনটেন্টে এই সকল নীতি প্রযোজ্য হয়।
  • অবতার টুল: এইসব শর্তাবলী আমাদের অবতার ও অবতার ফিচার ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যার মধ্যে রয়েছে অবতার স্টোর থেকে অবতারের পোশাক কেনাকাটা বা গ্রহণ করা।
  • Meta AI শর্তাবলী: আমাদের জেনারেটিভ AI প্রোডাক্ট ও ফিচারগুলো এই শর্তাবলী অনুযায়ী ব্যবহার করতে হয়।