যারা Meta প্রোডাক্ট ব্যবহার করেন না তাদের জন্য তথ্য

লিঙ্ক কপি করুন
যদি আমরা আমাদের ইউজারদের কাছ থেকে Facebook, Messenger বা Instagram-এ উপলভ্য কন্ট্যাক্ট আপলোড করা বা কন্ট্যাক্ট সিঙ্ক করা ফিচারের মাধ্যমে (“কন্ট্যাক্ট আপলোড করা”) আপনার নাম, মোবাইল ফোন নম্বর এবং/অথবা আপনার ইমেইল অ্যাড্রেস পাই, তাহলে Meta Platforms, Inc. (“Meta”, “আমরা”, “আমাদেরকে” বা “আমাদের”) তা প্রক্রিয়া করবে। আপনি Facebook, Messenger বা Instagram-এর ইউজার না হলেও এবং/অথবা আমাদের এখানে আপনার কোনো অ্যাকাউন্ট না থাকলেও (একজন “নন-ইউজার”), আমরা এই তথ্য প্রক্রিয়া করি।

'কন্ট্যাক্ট আপলোড করা' এবং কীভাবে এটি কাজ করে সেই সম্পর্কে

কোনো ইউজার তার কন্ট্যাক্ট আপলোড করলে এবং তার ডিভাইসের অ্যাড্রেস বুকে আমাদের অ্যাক্সেস দিলে, আমরা তার অ্যাড্রেস বুকে থাকা নাম, ফোন নম্বর এবং ইমেইল অ্যাড্রেস অ্যাক্সেস করি এবং আমাদের সার্ভারে আপলোড করি। এর মধ্যে যারা Facebook, Messenger বা Instagram ব্যবহার করেন সেইসব কন্ট্যাক্ট এবং যাদের আমাদের প্ল্যাটফর্মে কোনো অ্যাকাউন্ট নেই সেইসব কন্ট্যাক্ট, উভয়ই রয়েছেন।

নন-ইউজারদের সম্পর্কে কী তথ্য সংগ্রহ করা হয়?

আমরা কোনো ইউজারের কন্ট্যাক্টের নাম, মোবাইল ফোন নম্বর এবং/বা ইমেইল অ্যাড্রেস সংগ্রহ করি।

আমরা কীভাবে নন-ইউজারদের তথ্য ব্যবহার করি?

'কন্ট্যাক্ট আপলোড করা' হলো একটা ঐচ্ছিক ফিচার, ইউজাররা এক্ষেত্রে Facebook, Messenger এবং/বা Instagram-এ নিজেদের ডিভাইসের অ্যাড্রেস বুক আপলোড করা বেছে নিতে পারেন। কোনো নম্বর বা ইমেইল অ্যাড্রেস ইউজারদের কি না তা দেখার জন্য, আমরা অ্যাড্রেস বুকে থাকা নাম, ফোন নম্বর ও/বা ইমেইল অ্যাড্রেসের প্রক্রিয়া করি। একজন ইউজারের কোনো কন্ট্যাক্টও Facebook, Messenger ও/বা Instagram-এর ইউজার হলে, আমরা সেই Facebook ইউজারের প্রোফাইলে থাকা আপনি যাদের চিনতে পারেন বিভাগে সেই কন্ট্যাক্টকে দেখিয়ে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরামর্শ দিতে পারি অথবা Instagram-এর প্রস্তাবিত অ্যাকাউন্টে সেই কন্ট্যাক্টকে ফলো করার পরামর্শ দিতে পারি। এছাড়াও, ইউজাররা টেক্সট বা ইমেইলের মাধ্যমে Facebook, Messenger এবং/বা Instagram-এ যোগ দেওয়ার জন্য ইউজার নন এমন লোকজনকে আমন্ত্রণ জানাতে পারবেন।
'কন্ট্যাক্ট আপলোড করা' ফিচারের সাহায্যে আমরা নন-ইউজার কেউ, Facebook-এর নতুন ইউজার হিসাবে যোগ দিলে, বর্তমানে থাকা অন্য কোনো ইউজারের কাছে তার প্রোফাইলে থাকা আপনি যাদের চিনতে পারেন বিভাগে সেই নতুন ইউজারকে ফ্রেন্ড হিসাবে যোগ করার পরামর্শ দিতে পারি অথবা Instagram-এ প্রস্তাবিত অ্যাকাউন্টে সেই নতুন ইউজারকে ফলো করার পরামর্শ দিতে পারি।
সবশেষে, আমরা Meta প্রোডাক্ট-এ সন্দেহজনক অ্যাক্টিভিটির তদন্ত করতে এবং আমাদের প্ল্যাটফর্মকে সুরক্ষিত ও নিরাপদ রাখতে, আপলোড করা অ্যাড্রেস বুকগুলোও ব্যবহার করব। এছাড়াও, আমরা Meta কোম্পানির প্রোডাক্ট-এর ইউজার এবং লোকজনকে সঠিকভাবে গণনা করতে, আপলোড করা অ্যাড্রেস বুক ব্যবহার করে বিজনেস ইন্টেলিজেন্স ও অ্যানালিটিক্স পরিচালনা করি।
Meta, Meta-র আওতাভুক্ত অন্যান্য কোম্পানির সাথে আমাদের সংগ্রহ করা তথ্য, পরিকাঠামো, সিস্টেম ও প্রযুক্তি শেয়ার করে। উপরে বর্ণিত উদ্দেশ্যগুলোর জন্য এবং কন্ট্যাক্ট ইমপোর্ট ফিচার দেওয়ার জন্য, আমরা নন-ইউজারদের ডেটা অন্যান্য Meta কোম্পানির সাথে শেয়ার করি।
আমরা ইউজারদের কন্ট্যাক্ট ইমপোর্টার ফিচার সরবরাহ করতে এবং উপরে উল্লেখ করা উদ্দেশ্যগুলোর জন্য যতদিন দরকার ততদিন ইউজার নন এমন লোকজনের ব্যক্তিগত তথ্য আমাদের কাছে রাখি। কিছু নির্দিষ্ট ক্ষেত্রে, আপনি আমাদের আপনার তথ্য মুছে দিতে বলার পরেও আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত আপনার যোগাযোগের তথ্য রাখতে হয়। এর মধ্যে আইনি কারণ, যেমন, আইনি অনুরোধের জবাব দেওয়া বা প্রযোজ্য আইন মেনে চলা, নিয়ন্ত্রণ বা মামলা সংক্রান্ত বিষয়, ক্ষতি প্রতিরোধ করা অথবা নিরাপত্তা, সুরক্ষা ও সততার উদ্দেশ্য অন্তর্ভুক্ত আছে। আমরা কতদিন পর্যন্ত এই তথ্য রাখব তা নির্দিষ্ট কারণের উপর নির্ভর করবে।

নন-ইউজাররা কীভাবে নিজেদের অধিকার প্রয়োগ করবেন

প্রযোজ্য আইনের অধীনে, আমরা নন-ইউজারদের তাদের অধিকার প্রয়োগ করার ক্ষমতা দিই। আপনার অধিকার প্রয়োগ করতে, নিচের যোগাযোগের তথ্য ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন।
Facebook-এ, Instagram-এ এবং Facebook হেল্প সেন্টার-এ প্রাইভেসি কীভাবে কাজ করে, আপনি সেই সম্বন্ধে আরও জানতে পারেন।
আশা করি, কোনো নন-ইউজারের ব্যক্তিগত তথ্য আমরা কীভাবে প্রক্রিয়া করি, সেই সম্পর্কে তার কোনো প্রশ্ন থাকলে সেই বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে পেরেছি। কিছু দেশে, আপনি Meta Platforms, Inc.-এর ডেটা সুরক্ষা আধিকারিকের সাথেও যোগাযোগ করতে পারেন এবং আপনার এখতিয়ারের ভিত্তিতে আপনার স্থানীয় ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের (“DPA”) সাথেও সরাসরি যোগাযোগ করতে পারেন।
আপনার থাকতে পারে এমন কোনো অধিকার সম্পর্কে প্রশ্ন থাকলে, এখানে ক্লিক করুন

আমরা কীভাবে তথ্য ট্রান্সফার করি

আমরা বিশ্বব্যাপী যে তথ্য সংগ্রহ করি তা অভ্যন্তরীণভাবে আমাদের অফিস ও ডেটা সেন্টারে এবং বাহ্যিকভাবে আমাদের পার্টনার, পরিষেবা প্রদানকারী ও বিক্রেতাদের সাথে শেয়ার করি। Meta বিশ্বব্যাপী হওয়ার কারণে, যাতে আমরা এই ডেটা সংক্রান্ত নোটিশে বর্ণনা করা পরিষেবা পরিচালনা করতে এবং দিতে পারি এবং আরও বিভিন্ন কারণে, সারা বিশ্বের ইউজার, পার্টনার ও কর্মীদের সাথে তথ্য ট্রান্সফার করার প্রয়োজন হয়।
ইউজার নন এমন কারোর তথ্য যেখানে ট্রান্সফার করা বা পাঠানো হবে অথবা স্টোর ও প্রক্রিয়া করা হবে:
  • মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন এবং আরও অনেক দেশ সহ যে সমস্ত জায়গায় আমাদের পরিকাঠামো বা ডেটা সেন্টার আছে
  • যে সব দেশে Meta প্রোডাক্ট পাওয়া যায়
  • এই ডেটা সংক্রান্ত নোটিশে উল্লেখ করা উদ্দেশ্যগুলোর জন্য, আপনি যে দেশে বসবাস করেন, তার বাইরে অন্যান্য দেশ যেখানে আমাদের পার্টনার, সার্ভিস প্রোভাইডার এবং বিক্রেতারা রয়েছেন।
আমরা আন্তর্জাতিক ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে উপযুক্ত প্রক্রিয়ার উপর নির্ভর করি। যেমন, আমরা যে তথ্য সংগ্রহ করি তার জন্য:
  • আমরা ইউরোপীয় কমিশন এবং অন্যান্য সম্পর্কিত কর্তৃপক্ষের অনুমোদন করা স্ট্যান্ডার্ড চুক্তিমূলক ধারা ব্যবহার করি।
  • অন্যান্য দেশে পর্যাপ্ত স্তরের ডেটা সুরক্ষা আছে কি না, সেই সম্পর্কে আমরা ইউরোপীয় কমিশন এবং অন্যান্য প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করি।
  • আমরা প্রযোজ্য আইনের অধীনে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য প্রাসঙ্গিক দেশে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া হয় তার সমতুল্য ব্যবস্থা নিই।

আমাদের সাথে যোগাযোগ করুন

এই নোটিশ সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা আপনার তথ্য সম্পর্কিত প্রশ্ন, অভিযোগ বা অনুরোধ থাকলে, এই ফর্মটি ব্যবহার করুন

হ্যাঁ
না

সাহায্য পাওয়ার অন্যান্য উপায়

Meta AI সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করুন
সমস্যার সমাধান করুন, পরিবর্তন করুন এবং রিয়েল টাইমে সহায়তা পান