Facebook-এ কারা আমার রিল দেখতে পারবেন তা পরিবর্তন করা
লিঙ্ক কপি করুন
কম্পিউটারের জন্য সাহায্য
iPhone অ্যাপ সহায়তা
iPad অ্যাপ সহায়তা
Android অ্যাপ সহায়তা
Facebook Lite-এর জন্য সাহায্য
মোবাইল ব্রাউজার সহায়তা
কম্পিউটারের জন্য সাহায্য
iPhone অ্যাপ সহায়তা
iPad অ্যাপ সহায়তা
Android অ্যাপ সহায়তা
Facebook Lite-এর জন্য সাহায্য
মোবাইল ব্রাউজার সহায়তা
আপডেট (সেপ্টেম্বর 2025): Facebook-এর সব ভিডিও এখন রিল। Facebook-এ আপনার যোগ করা যে কোনো রিলের অডিয়েন্স যে কোনো সময় পরিবর্তন করতে পারেন। অডিয়েন্স এবং আপনার প্রাইভেসি নিয়ন্ত্রণ করার অভিজ্ঞতা আরও সহজ করার জন্য এগুলোকে এক করা হয়েছে। এই পরিবর্তন সম্পর্কে আরও জানুন।
রিলের অডিয়েন্সের সংক্ষিপ্ত বিবরণ পরিবর্তন করা
আপনি যে কোনো সময় স্বতন্ত্র রিলের অডিয়েন্স পরিবর্তন করতে পারেন। কীভাবে করবেন জেনে নিন:
রিলের অডিয়েন্স পরিবর্তন করতে
- Facebook-এর উপরে ডান দিকে প্রোফাইল ছবিতে ক্লিক করুন, তারপর আপনার নামে ক্লিক করুন।
- আপনি যে রিল পোস্টটি পরিবর্তন করতে চান সেটিতে যান।
- পোস্টের উপরের দিকে থাকা অডিয়েন্স সিলেক্টরে ক্লিক করুন (যেমন:
পাবলিক)।
- আপনার রিলের অডিয়েন্স বেছে নিন।
উপলভ্য অডিয়েন্স
- পাবলিক: Facebook-এর বাইরের লোকজন সহ, যে কেউ আপনার রিল দেখতে পাবেন।
- Facebook ফ্রেন্ড: শুধুমাত্র আপনার Facebook-এর ফ্রেন্ডরা আপনার রিল দেখতে পাবেন।
- ইনি বাদে বাকি ফ্রেন্ড: আপনার বেছে নেওয়া ফ্রেন্ডরা বাদে, অন্য Facebook ফ্রেন্ডরা আপনার রিল দেখতে পাবেন।
- শুধু আমি: শুধুমাত্র আপনিই এই রিল দেখতে পাবেন।
- নির্দিষ্ট ফ্রেন্ড: শুধুমাত্র আপনার বেছে নেওয়া ফ্রেন্ডরা এই রিল দেখতে পাবেন।
- কাস্টম: আপনি আপনার পছন্দ অনুযায়ী কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারেন।
মনে রাখবেন: আপনি শুধুমাত্র Facebook-এ আপনার যোগ করা রিলের প্রাইভেসি সেটিংস পরিবর্তন করতে পারবেন।
সাহায্য পাওয়ার অন্যান্য উপায়
Meta AI সাপোর্ট অ্যাসিস্ট্যান্টের সাথে চ্যাট করুন
সমস্যার সমাধান করুন, পরিবর্তন করুন এবং রিয়েল টাইমে সহায়তা পান
